গত বুধবার গোসাইরহাটের দাসের জঙ্গল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রনালায়ের অর্থায়ানে পুনঃ খনন করা হচ্ছে। এই খাল পুনঃখননের তদারকির দায়িত্বে রয়েছেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড। ২২৪০ মিটার খাল পুনঃখনন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমলগীর হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চীপ মনিটরিং কর্মকর্তা কাজী তোফায়েল।
অনুষ্ঠানে আরোও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্র্বহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার। ফরিদপুর নদী গবেষনা ইনস্টিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আলাউদ্দিন হোসেন। উপবিভাগীয় প্রকৌশলী মনিরুল ইসলাম। উপবিভাগীয় প্রকৌশলী তারেক হোসেন ও শাখা কর্মকর্তা মোঃ মাহবুব আলম প্রমুখ।

মন্তব্য করুন