সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর মোল্যাকে আসন্ন উপজলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকার প্রতীকে নির্বাচন করার জন্য একক মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফরম বিক্রি শুরু করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ফরম বিক্রি। এ সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। আওয়ামী লীগের জেলা ও উপজেলা থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী প্রার্থীদের সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box