শরীয়তপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ, শরীয়তপুরের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পেশাগত দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের হাতে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আবু সিয়ামসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শরীয়তপুর জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন।

মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও উৎসাহের সঙ্গে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করার বিষয়টি গুরুত্ব পায়।

সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ ইউনিটের কার্যক্রম ও দায়িত্ব পালনের বিষয়গুলো তুলে ধরেন।