ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিয়েছে। প্রতিষ্ঠানটির এমআরটি ট্রেনিং সেন্টারের আওতায় নির্ধারিত সুপারভাইজারের তত্ত্বাবধানে এ ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।
ইন্টার্নশিপের জন্য মোট ২ জন নেওয়া হবে। নির্বাচিত ইন্টার্নরা ছয় মাসের প্রশিক্ষণকালীন সময়ে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। তবে এই ভাতার বাইরে অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না।
যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পরীক্ষায় অংশ নিয়ে ফল প্রকাশের অপেক্ষায় থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
তবে ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। একজন প্রার্থী কেবল একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
কোনো চাকরি বা অন্য কর্মে নিয়োজিত থাকলে আবেদনকারীর নিয়োগদাতার কাছ থেকে অনাপত্তি সনদ (এনওসি) দাখিল করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), ডিএমটিসিএল প্রশাসনিক ভবন, লেভেল-৫, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০।
আবেদনের শেষ সময় ৫ অক্টোবর ২০২৬ রাত ১২টা।
আবেদনের শর্ত, নির্ধারিত ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত তথ্য ডিএমটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

মন্তব্য করুন