ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক ও উপাধ্যক্ষ ফাতেমা জোহরা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিচালনা নির্দেশাবলী-২০২২-এর তৃতীয় অধ্যায়ের অনুচ্ছেদ ৩(১২) এবং তফসিল ‘ক’-এ বর্ণিত অধ্যক্ষ নিয়োগের নীতিমালার ‘খ’ অনুযায়ী ফাতেমা জোহরাকে কলেজটির অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ফাতেমা জোহরা বর্তমানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সিনিয়র শিক্ষক ও উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন অধ্যক্ষ হিসেবে তাঁর নিয়োগ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে জারি করা এ আদেশের মাধ্যমে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে তাঁর দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন