শরীয়তপুরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
পরে তিনি সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় জেলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক মোল্লা ও যুগ্ম সম্পাদক দুলাল খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির মাধ্যমে জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানো এবং মৎস্যসম্পদ সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে।



মন্তব্য করুন