গ্যাসলাইন পরিবর্তনের কাজের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর দনিয়া ও মদিনাবাগসহ আশপাশের কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান গ্যাস বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব এলাকার পাশাপাশি সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
লাইন পরিবর্তনের কাজ শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মন্তব্য করুন