৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বরের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদান ও অন্যান্য শর্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট বিধি ও সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মন্তব্য করুন