শরীয়তপুরে ভেদরগঞ্জ থানা যুদ্ধকালিন কমান্ডার আঃ মান্নান রাড়ীর বাড়ির আঙ্গিণায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ জলিল হাওলাদারের নেতৃত্বে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ থানা যুদ্ধকালিন কমান্ডার আঃ মান্নান রাড়ী।
এসময় সাবেক জেলা সহকারী কমান্ডার (সাংগঠনিক) আবুল হোসেন খান, সাবেক জেলা সহকারী কমান্ডার (দপ্তর) মোঃ আলীম উদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা আজাহার খানসহ আরো অনেক মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সাবেক জেলা কমান্ডার আঃ জলিল হাওলাদার বলেন, বর্তমান সরকার আগামীতে মুক্তিযোদ্ধাদের ভাতা অনেক গুন বৃদ্ধি করবেন সেই সাথে ৫টি বোনাসও দেবার ব্যবস্থা করবেন। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। সেই সাথে তিনি দেশ থেকে সকল রাজাকারদের উৎখাত করে রাজাকারমুক্ত দেশ গড়ার অঙ্গিকার করেন এবং সকল মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।



মন্তব্য করুন