গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলের দিকে আরও তিনটি ইউনিট পাঠানো হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন