শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল হক ঢালী তীব্র জ্বরসহ শারীরিক বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনায় সর্বস্তরের মানুষ, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা।
শরীয়তপুরের স্থানীয় রাজনীতির প্রবীণ ও পরিচিত মুখ মো. শামসুল হক ঢালীর আকস্মিক অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মাঝে উদ্বেগ নেমে এসেছে।
বাবার শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়ে তাঁর ছেলে ও শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জাবেদ ঢালী বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে রাজনীতির সাথে যুক্ত থেকে মানুষের পাশে রয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় পরিবারের পক্ষ থেকে আমরা সবাই মহান আল্লাহর দরবারে তাঁর আরোগ্য প্রার্থনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ও মানুষের মাঝে ফিরে আসতে পারেন, সেজন্য দেশবাসী ও দলের নেতাকর্মীদের কাছে বিনীত দোয়া কামনা করছি।”
পৌর বিএনপির এই জ্যেষ্ঠ নেতার দ্রুত রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা আন্তরিক সহানুভূতি ও দোয়া জ্ঞাপন করেছেন।

মন্তব্য করুন