আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শরীয়তপুর জেলায় বর্ষপূর্তির কর্মসূচিগুলো উৎসবমুখর ও সর্বাত্মকভাবে সফল করতে দলীয় কর্মীদের সাথে নিয়ে মাঠপর্যায়ে নিবিড় প্রস্তুতি ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন শরীয়তপুর জেলা যুবদল নেতা নাজমুল হাসান রনি সিকদার।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি আয়োজনকে সার্থক রূপ দিতে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবিরের বলিষ্ঠ নেতৃত্বে সকল স্তরের নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে মাঠে থাকার বিনীত আহ্বান জানিয়েছেন তিনি।
তৃণমূল নেতাকর্মীদের মতে, রনি সিকদার ধারাবাহিকভাবে সাধারণ কর্মী-সমর্থকদের পাশে থেকে দলীয় কার্যক্রমকে এগিয়ে নিচ্ছেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাঁর এই নিবেদিত তৎপরতা ও কর্মীদের সংগঠিত করার উদ্যোগ মাঠপর্যায়ে নতুন উদ্দীপনা তৈরি করেছে। দলীয় আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে তরুণদের সুসংগঠিত করতে তাঁর এই ভূমিকা ইতিবাচক প্রভাব ফেলছে।
নিজের কাজ ও পরিকল্পনা সম্পর্কে যুবদল নেতা নাজমুল হাসান রনি সিকদার বলেন, “জাতীয়তাবাদী যুবদল তরুণদের প্রেরণার জায়গা। কেন্দ্রীয় ও জেলা শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য। রাজনীতির মূল উদ্দেশ্যই হলো সাধারণ মানুষের সেবা করা; তাই যুবসমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে চাই। আগামী ২৭ অক্টোবরের ঐতিহাসিক কর্মসূচি সফল করতে আমি সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।”
উল্লেখ্য, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী সিকদার পরিবারের সন্তান নাজমুল হাসান রনি সিকদার। পারিবারিক সুখ্যাতি এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ সাঈদ আহমেদ আসলামের ভাগিনা হিসেবে শরীয়তপুরের স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে তাঁর নিজস্ব সুপরিচিতি রয়েছে।

মন্তব্য করুন