ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ১৬ অক্টোবর বিকেল ৪টার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, নিহত শিশু ওই এলাকার শামিম মিয়ার ছেলে। শুক্রবার সকালে শিশুটি তার বাবার সঙ্গে চট্টগ্রাম থেকে ভাঙ্গায় আসে। দুপুরে সবার অজান্তে সে একটি ছোট পুকুরে পড়ে যায় বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আরটিভি নিউজ জানিয়েছে, ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

মন্তব্য করুন