জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গু/লি করে হ/ত্যার অভিযোগে করা মা/মলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মা/মলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। আদালতের পেশকার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মা/মলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন হোসেন। মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গু/লিতে নি/হত হন তিনি।
ওই বছরের ৩১ আগস্ট তার মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হ/ত্যা মা/মলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর উপপরিদর্শক আকরামুজ্জামান ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
আসামিদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে আছেন। দশজন জামিনে রয়েছেন। শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ অন্যরা পলাতক।
অভিযোগ গঠনের আদেশ দোষী সাব্যস্ত করার রায় নয়। সাক্ষ্যগ্রহণ ও পরবর্তী বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি হবে।

মন্তব্য করুন