আজ (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে শরীয়তপুরে বিভিন্ন কর্মসুচি পালিত হবে। দিবসটি পালনে আজ সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হবে। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হবে। পরে জেলা প্রশাসকের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এ ছাড়া বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিগর্ব উক্ত অনুষ্ঠানে অংশ নিবেন।



মন্তব্য করুন