শরীয়তপুর-১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন অপু বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা আজ এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। সে ক্ষেত্রে আমি আজ এমপিও হতে পারতাম না। বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করে দিয়েছেন বলেই আমি আজ এমপি হতে পেরেছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দল করি বলেই আজ আমরা ভালো আছি। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে আমরা শান্তিতে ঘরে ঘুমাতে পারতাম না। তাই আমাদের সকলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং দলের সার্থে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত।
রোববার (১৭ মার্চ) শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মির্জা হজরত আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. আলমগীর হোসেন মুন্সি, আজিজুল হক পাহাড়, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক মাহবুব রাজ্জাক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. জহিরুল ইসলাম, এ্যাড. বশিরউল আলম, জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সী, ফারুক আহমে তালুকদার, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান, জেলা পরিষদের সদস্য আসমা আক্তার, পৌর কাউন্সিলর আলমগীর মৃধা প্রমূখ। এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।