জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলা ডায়াগনস্টিক এ- ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. খলিলুর রহমান। এ সময় শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা খোকন, ক্লিনিক মালিক আলী আকবর আবু রাজ প্রমূখ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্তের গ্রুপ পরীক্ষা, ব্লাড প্রেসার পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, মেডিকেল চেকআপ ও ঔষধ প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনজন চিকিৎসক, তিনজন নার্স ও তিনজন টেকনোলজিষ্ট রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।