শরীয়তপুর সরকারী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকাল ৮টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে কলেজের শিক্ষক ও বিএনসিসি-রোভার্সের ছাত্র-ছাত্রীরা জেলা প্রশাসক আয়োজিত র্যালিতে অংশ নেয়। র্যালি শেষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। সকাল সাড়ে ৯ টায় কলেজ শহীদ মিনারে অধ্যক্ষ মনোয়ার হোসেন কলেজের শিক্ষকদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন। এরপর কলেজের কর্মচারী, সাধারণ শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। পরে অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন, প্রফেসর ডা. এস.এম. মনির হোসেন, প্রভাষক আমিনুল ইসলাম, প্রফেসর মো. ফজলুল হক, প্রফেসর মো. জিয়াউল হাসান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী, সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার প্রমূখ। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাদ আছর কলেজ মসজিদে বিশেষ দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন