মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ এর কুচকাওয়াজ, শরীরচর্চা ও খেলাধূলা উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, পালং মডেল থানার পদির্শক (তদন্ত) আশরাফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মা, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুব রাজ্জাক, পৌর কাউন্সিলর সঞ্জীব নাগ, জেলা যুবলীগের সহসভাপতি গোলাম মোস্তফা, জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সী, শরীয়তপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান, আবুল হোসেন খান, আলাউদ্দিন শেখ, আব্দুস সালাম, জেলা তথ্য অফিসার মু. মনিরুল ইসলাম, সজীব চন্দ্র মন্ডল, সিরাজ উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা হাফিস উদ্দিন পেদা প্রমূখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন