“প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি” শ্লোগানকে নিয়ে শরীয়তপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে পালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুন উল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দ মাহফুজা বেগম ।
এ সময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিয়ামত হোসেন, জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাজমুল ইসলাম, নড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল আলমসহ জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা মেলায় শরীয়তপুর ছয়টি উপজেলার ছয়টি স্টল বসেছে। মেলাটি মঙ্গলবার দিনব্যাপি চলেছে।