শরীয়তপুরের পালং ও জাজিরা উপজেলাকে মডেল শহর হিসেবে গড়ে তুলতে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু পরিকল্পনা হাতে নিয়েছেন। তার সেই পরিকল্পনরার অংশ হিসেবে পালং-জাজিরাকে কিভাবে একটি মডেল শহরে পরিণত করা যায় সেজন্য তিনি শুক্রবার (২২ মার্চ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আক্তার হোসেনকে সাথে নিয়ে পালং জাজিরার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।



মন্তব্য করুন