গত ২০ মার্চ বুধবার শরীয়তপুর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯ এর পালং থানা পর্যায়ের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পালং মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান, চিকন্দি পুলিশ ফাঁড়ি পুলিশ পরিদর্শক ইনচার্জ এবিএম রশিদুল বারী, জেলা ক্রীড়া কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালামসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, খেলোয়ারবৃন্দ ও জনসাধারন।