স্বর্ণঘোষ-চরস্বর্ণঘোষ গণ কবরস্থান সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামে অবস্থিত কবরস্থানটি শুভ উদ্বোধন করা হয়।
এ সময় স্বর্ণঘোষ-চরস্বর্ণঘোষ গণ কবরস্থান কমিটির সভাপতি হাজী মো. ওফাজদ্দীন বয়াতী, সহসভাপতি মো. রমিজদ্দীন শরীফ, মো. আব্দুল করিম ফকির, মো. সিরাজ শিকদার, মো. আইয়ুব আলী শিকদার, মো. তারা মিয়া শিকদার, সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিকদার, সহ-সধারণ সম্পাদক মো. আ: জব্বার ফকির, কোষাদক্ষ মো. খায়রুল ইসলাম হাওলাদার, সহ-কোষাদক্ষ মো. নাসির উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীর বয়াতী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতলেব ফকির, মো. নজরুল ইসলাম শিকদার, মো. জামাল মাঝি, প্রচার সম্পাদক মো. খবির শিকদার, সহ-প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম হাওলাদার, মো. কাওছার ছৈয়াল, সদস্য আ: জব্বার শিকদার, মো. আতাউর রহমান শিকদার, আ: রশিদ খান, আলী আহম্মদ খান, আলী আহম্মদ ফকির, আ: হক ফকির, মো. বাদল শিকদার, আ: হাই শিকদার, আবুল খায়ের মাঝি, মো. শাহিন শিকদার, মো. শাখাওয়াত হোসেন লিটন, আ: ছালাম ফকির, মো. নুরুল হক হাওলাদার, মো. রুহুল আমিন ফকির, মো. ইসমাইল বয়াতী, আ: কাদের বয়াতী, মো. খোকন শিকদার, মো. দেলোয়ার হোসেন হাওলাদার, মো. ইদ্রিস সরদার, মো. মফিজ উদ্দিন শিকদার ও মো. রমজান শরীফসহ স্বর্ণঘোষ-চরস্বর্ণঘোষ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুভ উদ্বোধন শেষে দোয়ার আয়োজন করা হয়। যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন স্বর্ণঘোষ বয়াতী বাড়ি সংলগ্ন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. কুদরত উল্লাহ্।
জানা যায়, ১৯৬৬ সালের ৩১ আগস্ট কবরস্থানটি স্থপিত হয়। কবরস্থানটির প্রতিষ্ঠাতা মরহুম হাজী হোসেন আলী বয়াতী ও মরহুম হামিদ আলী শিকদার।



মন্তব্য করুন