শরীয়তপুর জেলা শহরের ধানুকা এলাকায় বাস চাপায় দলিল উদ্দিন খান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দলিল উদ্দিন ধানুকা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের সড়ক পার হচ্ছিল বৃদ্ধ দলিল উদ্দিন খান। এসময় গোসাইরহাট থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বৃদ্ধকে চাপা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। নিহতের পরিবার এ ঘটনায় মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।