বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে “বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর” রুপান্তরের পরিবর্তে বিআরডিবি’র বাস্তবায়নাধীন ১৫ টি প্রকল্প/কর্মসূচীকে প্রস্তাবিত “বঙ্গবন্ধু দারিদ্র্য দূরীকরণ ফাউন্ডেশন” গঠনের প্রতিবাদে র্যালি ও স্মারকলিপি প্রদান করেছে বিআরডিবি কর্মচারী সংসদ (সিবিএ) শরীয়তপুর জেলা কমিটি। এ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় শরীয়তপুরেও বুধবার বেলা ১১ টায় বিআরডিবি শরীয়তপুর কার্যালয় অবস্থান কর্মসূচী শেষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে তাদের দাবী-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচীতে প্রায় ৮ হাজার কর্মচারী কর্মরত রয়েছে। ২৬-২৮ বৎসর যাবত চাকুরি স্থায়ীকরন না হওয়ায় বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে র্যালি ও স্মারকলিপি প্রদান করেছেন।
এ সময় বিআরডিবি কর্মচারী সংসদ (সিবিএ) শরীয়তপুর জেলা কমিটি সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, কার্যকরি সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মো. রকিব মিয়া, সদস্য মো. জহিরুল ইসলাম, দীলিপ কুমার, ইসাহাক আলী জোয়াদ্দার, বাদল চন্দ্র মজুমদার, বিষ্ণ পদ প্রমূখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন