ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রথম বারের মতো চলছে মহানাম যজ্ঞানুষ্ঠান। শরীয়তপুরে ঐতিহ্যবাহী ৬শ বছরের পুরাতন মনসা মন্দিরে সার্বজনীন আয়োজনে তিন দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের মধ্যে দিয়ে শেষের দিন চলে যাকযমক ভাবে। শনিবার সন্ধ্যায় প্রশাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আগামী বছর ৫দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন পূজা উদ্যাপন কমিটি।
শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ধানুকা গ্রামের শ্যামা প্রসাদ চক্রবর্তীর বাড়িতে অবস্থিত ৬শ বছরের পূরনো ঐতিহ্যবাহী মনসা মন্দির। এ মন্দিরে এবারই প্রথম বিশ্ব শান্তি ও সকল জীবের কল্যান কামনায় ২৪ প্রহরব্যাপী শুরু করেছে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। বিপুল পরিমানে ভক্ত দর্শনার্থীরা এ অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠান শুরু হয় বুধবার ভোরে এবং শেষ হবে শনিবার সন্ধ্যায় যজ্ঞানুষ্ঠান অবিরত চলবে ২৪ প্রহর। মহানাম যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহন করেন শরীয়তপুরের খ্যাতনামা বক্তা ও সুরের পাখি শিবু নাথ গোস্বামী সাথে ছিলেন দেশের খ্যাতনামা গায়েন ও বাদকরা।
এদিকে গত ১৫ মার্চ শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি পরিদর্শনে এসেছিলেন এসময় মন্ত্রীর সফর সঙ্গী ও জেলা প্রশাসককে মনসা মন্দিরের জরাজীর্ণ ভবনগুলো সংরক্ষণ ও সংস্কারের নির্দেশনা দিয়েছেন।
যজ্ঞনাম অনুষ্ঠানটি পরিচালনা কমিটির সভাপতি ছিলেন, অরুন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা। তারা জানান, ৬শ বছরের পুরনো মনসা মন্দিরে প্রথম মহানাম যজ্ঞানুষ্ঠান করছি। বিশ্ব শান্তি ও সকল জীবের কল্যান কামনায় আগামীতে প্রতিবছর এ অনুষ্ঠান চলমান থাকবে বলে জানান তারা।



মন্তব্য করুন