শরীয়তপুরে মানবাধিকার সুরক্ষায় সচেতনতা ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই মতনিমিয় সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি, ব্রাক শরীয়তপুর এই মতবিনিময় সভায় আয়োজন করে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আ. সালাম খান, যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামছুল আলম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরাম, সহকারী জজ, ভেদরগঞ্জ ছগির আহমেদ, সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক কামাল হোসেন, জেলার মো. এনামুল কবির, প্যানেল আইনজীবী এ্যাড. আলী আহম্মদ খান, এ্যাড. কামাল হামিদী, এ্যাড. মহিউর রহমান, এ্যাড. রাশিদুল হাসান, এ্যাড. এনামুল হক সবুজ, মাদারীপুরের লিগ্যাল এইডের সমন্বয়কারী আব্দুল আউয়াল, এসডিএস’র পরিচালক বিএম কামরুল হাসান, ব্রাকের প্রোগ্রাম ম্যানেজার সাধন কুমার নন্দী, ম্যানেজার মো. মিজানুর রহমান, বরিশাল জোনাল ম্যানেজার মো. সেলিম রেজা, মাদারীপুর ও শরীয়তপুর জেলার ব্যবস্থাপক নিত্যানন্দ শীল প্রমূখ।
মতবিনিময় সভায় মানবাধিকার ও আইন সহায়তা কর্মসুচির শরীয়তপুর জেলার তথ্য উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার সাধন কুমার নন্দী। এছাড়া উন্মুক্ত আলোচনা, মানবাধিকার, মানবাধিকার সুরক্ষায় সচেতনতা ও আইনগত সহায়তা এবং পরামর্শ গ্রহণ করা হয়। সভার সভাপতি বিজ্ঞ জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ^াসের বক্তব্যের মাধ্যমে সভা শেষ করা হয়।