জাতীয় নেতৃত্ব তৈরির লক্ষ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ছাত্র সংসদ নির্বাচন ও নুসরাত হত্যার প্রতিবাদ এবং সেফায়েতউল্লার ফাঁসির দাবিতে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, শরীয়তপুর সরকারি কলেজ শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, শরীয়তপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ছাত্র সংসদ নির্বাচন, নুসরাত হত্যা, ইসলাম অবমাননাকারী সেফুর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান।

এ সময় তিনি বলেন “দেশে অব্যাহত খুন-ধর্ষন এতটা মহামারী আকার ধারন করেছে যেন এ দেশে বসবাস করাটা এখন আমাদের জন্য আতংকের কারন হয়েছে। তিনি আরো বলেন ছাত্ররা আগামীর কর্ণধার কিন্তু তারা আজ তাদের অধিকার থেকে অবহেলিত এজন্য তাদের অধিকার আদায়ে ছাত্র সংসদ নির্বাচন এর দাবি জানান, পাশাপাশি তিনি ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারী সেফায়েতউল্লাকে দেশে এনে ফাঁসির দাবি জানান এবং শ্রিলংকায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় আরো বক্তৃতা রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি, ইসলামী যুব আন্দোলন, শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদকসহ প্রমুখ।