শরীয়তপুরে সড়কের পাশ থেকে হাত, পা চোখ, মুখ বাধাঁ অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার সময় সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নের কাশিপুর হিন্দুপাড়া এলাকার শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, পথচারীরা শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কের পাশে চোখ, মুখ, হাত ও পা বাধা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হবে। তার পড়নে ছিলো লুঙ্গি ও চেক শার্ট। মরদেহটির মুখ, চোখ, হাত ও পা কাপড় দিয়ে বাঁধা ছিলো। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।



মন্তব্য করুন