শরীয়তপুরে বিশিষ্ট সাংবাদিক ও আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক ও কনজুমার রাইটস সোসাইটির চেয়ারম্যান এবং দৈনিক সন্ধ্যা বাণীর সম্পাদক ও প্রকাশক মো: শামসুল হক নিউটনের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ শে এপ্রিল রবিবার বেলা ১২টায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কমিটির আয়োজনে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট মীর শাহাব উদ্দিন (উজ্জ্বল)-এর পরিচালনায় এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আসক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কমিটির সভাপতি সাংবাদিক হাজী এম এ কাইয়ুম (চুন্নু) মুন্সির সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মীর শাহাব উদ্দিন উজ্জ্বল, ভোজেশ্বর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ সিকদার, আসক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সন্ধ্যা বাণীর শরীয়তপুর জেলা সংবাদদাতা আ: বারেক সরদার (বাদশা), দপ্তর সম্পাদক আনিছুর রহমান, আইন ও ধর্মীয় সম্পাদক মাও: এমদাদুল হক, প্রচার সম্পাদক আক্তার হোসেন, আসক ফাউন্ডেশন ডামুড্যা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহেল, আসক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কমিটির কো-অর্ডিনেটর স¤্রাট তালুকদার, আসক ফাউন্ডেশন ভেদরগঞ্জ উপজেলা কমিটির কো-অর্ডিনেটর মাহবুব তালুকদার, আসক ফাউন্ডেশন জেলা কমিটির সদস্য স্বপন ছৈয়াল, এ. আর. খান, মুরাদ, তুহিন, আমির হোসেন শিকদার, এলিম বেপারী প্রমূখ।
দোয়া পরিচালনা করেন, আইন ও ধর্মীয় বিষয়ক সম্পাদক মাও: এমদাদুল হক। দোয়া ও মোনাজাতে মো: শামসুল হক নিউটনের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মো: শামসুল হক নিউটন গত ১১-ই এপ্রিল ঢাকা মেডিক্যালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি জীবিত থাকাকালীন সময়ে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সাংবাদিকতায় ও মানবাদিকার কর্মী হিসেবে তার অনেক সুখ্যাতি ছিল। তার হাতে গড়া সারা বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ও মানবাধিকার কর্মী আছে।

মন্তব্য করুন