২৩ শে জুন রবিবার গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অত্যন্ত জাকজমকপূর্ন ভাবে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ১৯৪৯ সালের ২৩ শে জুন বাংলাদেশ আওয়ামীলীগের জন্ম। এই উপলক্ষে দিনের কর্মসূচির মধ্যে ছিল, কেক কাটা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, বর্নাঢ্য আনন্দ র‌্যালী ও আলোচনা সভা। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, কোদালপুর ইউপি’র চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, নাগেরপাড়া ইউপি’র চেয়ারম্যান মোঃ মহসিন সরদার, সামন্তসার ইউপি’র চেয়ারম্যান মোঃ আবু কালাম বেপারী, নলমুড়ি ইউপি’র চেয়ারম্যান মিয়া মোঃ মাহফুজুল হক, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন দুলাল ও গোলাম রাব্বি শাকিল, পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি মাস্টার আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক শেখ কামাল হোসেন, যুবলীগের সভাপতি মাস্টার নুরুজ্জামান মৃধা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাবলু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল ফরাজী প্রমুখ।