শরীয়তপুরের ডামুড্যায় মারপিট ও ভয়ভীতি প্রদর্শণ করে চুরির অপরাধে ডামুড্যা উপজেলার যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সুমন মাদবর নামে একজনকে আটক করেছে ডামুড্যা থানা পুলিশ। গোসাইরহাট উপজেলার কোদালপুর গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু সরদারের ছেলে কবির হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) সকালে অভিযুক্ত যুবলীগ নেতা সুমনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সুমন মাদবর ডামুড্যা পৌরসভার দক্ষিণ ডামুড্যা গ্রামের মজিদ মাদবরের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদী কবিরের সাথে আসামী সুমন মাদবরের টাকা ধার নেয়া নিয়ে দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলছিল। গত ১৭ মার্চ রাত সারে ৮ টায় কবির সুমন মাদবরের এনজিও অফিসে পাওনা টাকা চাইতে যায়। তখন সুমন মাদবর কবিরকে অস্ত্র দেখিয়ে ভীত করে মারধর পরবর্তী নগদ টাকা ও স্বর্ণের চেইন নিয়ে যায়। এই ঘটনায় কবির হোসেন বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা করে। এই মামলায় সুমনকে গ্রেফতার করা হয়েছে। সুমন এর পূর্বেও একাধিক মামলার আসামী বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।
মামলার বাদী কবির হোসেন জানায়, সুমন মাদবরের সাথে কবিরের পূর্ব পরিচয় রয়েছে। সুমন একটি পালসার মটরবাইক বিক্রি করার জন্য কবির মাদবরকে প্রস্তাব করে। কবির মটরবাইক ক্রয়ে রাজী না থাকায় সুমন কবিরের কাছ থেকে ৪ বছর পূর্বে ১৫ হাজার টাকা ধার নেয়। দেই-দিচ্ছি বা আজ-কাল করে সুমন টাকা দিচ্ছিল না। বাদী মঙ্গলবার টাকা চাইতে সুমনের এনজিও অফিসে যায়। তখন সুমন অস্ত্র বের করে ভয় দেখিয়ে বাদীর গলার স্বার্ণের চেইন এবং নগদ টাকা নিয়ে যায়। এই ঘটনায় কবির হোসেন বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা দায়ের করেছে।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে আসামী সুমনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এই আসামীর বিরুদ্ধে থানায় পূর্বেও মামলা ছিল। পূর্বের মামলাগুলো এখন কি অবস্থায় রয়েছে তা এই মুহুর্তে বলা সম্ভব না।
Facebook Comments Box

মন্তব্য করুন