শরীয়তপুরের জাজিরা উপজেলায় জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার প্রাক্তন ছাত্রদের সংগঠন জাজিরা মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন ( জেমা ) এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাবেক ছাত্রদের মিলন মেলা অনুষ্ঠিত।

গত ১ জুলাই শনিবার সকাল ৯ টায় সংগঠনের সভাপতি আব্দুস সালাম ফরিদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার মেজবাহ শিকদার এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উক্ত মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা নোয়াব আলী খাঁন, সিনিয়র সহ-সভাপতি মৌলভি আব্দুস শুকুর মিয়া,যুগ্ম-সাধারন সম্পাদক ড.মোঃ মাসুদুজ্জামান, মোর্শেদুল আহসান শাকুরী,সাংগঠনিক সম্পাদক ও জাজিরা প্রেস ক্লাব এর সিনিয়র সহসভাপতি মোঃ শফিকুল ইসলাম সহ সংগঠনের সদস্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র বৃন্দ।

২০১২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির মূল উদ্দেশ্য হলে ঐ মাদরার সকল ছাত্রদের সাথে আন্তরিকতার সহিত ভালো সর্ম্পক বজায় রাখা, সেই সাথে মাদরাসা উন্নয়নে কাজ করা, উক্ত মাদরাসার গরিব অসহায় ছাত্র -ছাত্রদের পাশে দাড়ানো সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে অংশ গ্রহণ করা, তারি ধারাবাহিকতায় আজকে মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা তাফাজ্জল হোসেন শাকুরীর নামে মাদরাসায় একটি সুন্দর মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহন করেন।

Facebook Comments Box