নানা আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২৪ জানুয়ারি বেলা ১১ টায় নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৩ দিন ব্যাপী এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ লক্ষ ১৬ হাজার ৫৩০ টাকা ব্যয়ে চারতলা ভীতবিশিষ্ট দুই তলা ভবন উদ্বোধন শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। উদ্বোধক ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী।
গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান শিকদার এর সভাপতিত্বে ও নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনছার উদ্দিন বেপারির সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইন, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী, ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম রাব্বানী শাকিল, গোসাইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো: আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান খান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজাদ মিয়া, নাগেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো: মহসিন সরদার, নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনায়েতুল করিম মিলু।
এছাড়া নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহিদুল ইসলাম ও বিল্লাল হোসেনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা ও নাগেরপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে আওয়ামীলীগ সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতবার্ষিকী পালিত হবে। বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বদৌলতে বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশে রুপ লাভ করেছে। আমাদের সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। প্রতিটি শিক্ষাকেন্দ্রসহ সমস্ত প্রতিষ্ঠানকে আমাদের সরকার আইসিটির আওতায় আনতে পেরেছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে রাস্তা-ঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সম্ভব।

মন্তব্য করুন