পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, শিক্ষা খাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে বিশ্বমানের শিক্ষা দেয়া হচ্ছে। যারাই যতো ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বাইরে কোন চিন্তা করে না। বাংলাদেশের মানুষের সকল স্বপ্ন, সকল আকাঙ্খা, চাওয়া পাওয়া বঙ্গবন্ধু কন্যা প্রাধনমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। তিনি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখান, নিজে স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আমরা সৌভাগ্যবান শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী ৫০ বছর পুর্তি সুবর্ণজয়ন্তী পুনর্মিলনি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ৯টার দিকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রব মুন্সী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যায়ের মৎস্য চাষ বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার কামাল প্রমূখ।