নানা আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরে মুজিব বর্ষ উপলক্ষ্যে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৭ দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মোহাম্মদ কামরুল ইসলাম, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান শেখ, বিসিক শিল্পনগরী উপ-পরিচালক মোঃ মনির হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, এ মেলার মাধ্যমে আমরা নতুন নতুন উদ্যোক্তা দেখতে পেয়েছি। ছোট ছোট শিল্প উদ্যক্তার মাধ্যমে গড়ে ওঠবে বড় বড় শিল্প প্রতিষ্ঠান। এর মাধ্যমে হাজার মাধ্যমে কর্মসংস্থান হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনিং এর মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করে তাদের মধ্যে বিনিয়োগের মাধ্যমে তার সাহায্য করার বিষয়ে খুবই জোড় দিয়েছেন।