শরীয়তপুরে সাবেক মন্ত্রী, সাবেক সংসদ হুইপ, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, প্রবীণ রাজনীতিবিদ মরহুম আলহাজ্জ্ব টিএম গিয়াস উদ্দিন এর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

০৬ জুলাই সোমবার পৌর বাস স্ট্যান্ড মদিনাতুল উলুম মাদরাসায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল।

শরীয়তপুর সদর প্যেরসভা যুবদলের সভাপতি কামাল হোসেন ঢালীর উপাস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ খান মেনন, সদর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, জাজিরা উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন ও সহ-সভাপতি রুবেল শেখ, জাজিরা পৌরসভা যুবদলের আহ্বায়ক বিএম জসিম, যুগ্ন আহ্বায়ক দবির সরদার ও আবু মোল্লা।

এছাড়াও জেলা যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আ: কুদ্দুছ সরদার, শওকত সরদার, এ্যাড. লোকমান হোসাইন, বি চৌধুরী, সারওয়ার হোসেন হাওলাদার, সেন্টু সরদার, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক রুবেল মোল্লা, আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুর রহমান সরদার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, দেলোয়ার হোসেন, মিজান মাদবর, মিলন মাদবর, সাজিদ শাহ, শাহাদাৎ হোসেন, পৌরসভা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক বিরান মাঝী, পৌরসভা যুবদলের সি: সহ-সভাপতি নুর মোহাম্মদ খান, পৌরসভা সেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম পিন্টু ও সাংগঠনিক সম্পাদক নিজাম মাদবর, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার, আফজাল খান, মারুফ, আতিক, শাখাওয়াৎ, শাহীন ঢালী, মনির হোসেন মোল্লা ও তুহিন মৃধা প্রমুখ।