শরীয়তপুরে দিন দিন করোনাভাইরাস এর প্রকোপ বেড়েই চলছে, স্থানীয় সাংসদ জননেতা ইকবার হোসেন অপু এমপির নির্দেশে জাজিরা উপজেলা ছাত্রলীর এর উদ্যেগে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মাক্স বিতরন কর্মসূচী করেন জাজিরা উপজেলা ছাত্রলীগ, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, জাজিরা পৌরসভা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ।
এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারী, জাজিরা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হৃদয় হোসেন মাদবর, জাজিরা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন বেপারী, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারী, জাজিরা পৌরসভা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস মুন্সী ও সাধারণ সম্পাদক সজিব বেপারী।
এ সময় জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি বলেন আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না, জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই মাক্স ব্যাবহার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, প্রশাসনের সকল নির্দেশ মেনে চলুন, ঘরে থাকুন সুস্থ থাকুন।



মন্তব্য করুন