শরীয়তপুর জাজিরা উপজেলার বড়কান্দি সরদারকান্দি পদ্মা নদীর তীরে এক বিদেশী নাগরিকের পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃতদেহটি নিখোঁজ হওয়া চায়না নাগরিকের।
মঙ্গলবার ১৩ জুলাই দুপুর সাড়ে ১২ টায় নদীর তীরে মৃতদেহটি দেখতে পাওয়া যায়। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ঘটনাস্থলে নৌ পুলিশের এসআই নাজমুল দৈনিক রুদ্রবার্তাকে জানান, দুপুর সাড়ে ১২ টায় জাজিরা থানাধীন বড়কান্দি সরদারকান্দি পদ্মা নদীর তীরে আনুমানিক ৩৫-৪০ বছর বয়সের একজন অজ্ঞাত নামা পুরুষের পচা গলা দেহ পাওয়া গিয়েছে। লাশটি সনাক্ত করতে আনিসুর রহমান নামে একজন চায়না এমবিসি-৪ থেকে এসেছেন বলেও জানান তিনি।



মন্তব্য করুন