শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে ৯ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কল্যান সভায় সভাপতিত্ব করেন ও জেলা পুলিশের কল্যান সংক্রান্তে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের ভালো কাজের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করতে হবে, জনগনের আস্থার পুলিশ হতে হবে সকলকে এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে বলে জানান পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও বিভিন্ন থানা ফাঁড়ী হতে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ।



মন্তব্য করুন