ভেদরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মঙ্গলবার ২১ সেপ্টেম্বর জলমহাল, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করেন ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ।

এ সময়ে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলার মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম ও ভেটেনারী সার্জন ডাঃ ফারুক হোসেন ।