শরীয়তপুরে পানি ভবন উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম। রবিবার ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত এ পানি ভবনের উদ্বোধন করা হয়।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব-এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আখতার হোসেন, ফরিদপুর বাপাউবো পশ্চিমাঞ্চল প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, ফরিদপুর বাপাউবো ফরিদপুর পওর সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক মো: পারভেজ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) সাইফুর রহমান, জাজিরা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার, গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান ফজলুল হক ঢালী ও শরীয়তপুর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান জনসহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় পানিসম্পদ উপমন্ত্রী পানি ভবন পরিদর্শন করেন এবং উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন ও পানি উন্নয়ন বোর্ডের ভবন চত্বরে বৃক্ষরোপণের উদ্বোধন করেন।



মন্তব্য করুন