শরীয়তপুরের জাজিরায় পানিতে ডুবে হানিফ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আহাদ বয়াতি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ ওই গ্রামের আবুল কালামের ছেলে।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এনাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার আহাদ বয়াতি কান্দি গ্রামে শিশুদের সঙ্গে বাড়ির পাশেই খেলাধুলা করছিল হানিফ। হঠাৎ করেই সে পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ দেখতে না পেয়ে এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে শিশুটির মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে । শিশুটি মারা গেছে যেনেও পরিবার হানিফকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য করুন