বিশ্বের অন্যান্য দেশের মতো আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার শরীয়তপুরের গোসাইরহাটে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২১ পালিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। গোসাইরহাট উপজেলা স্বাধীনতা চত্ত্বরে মানববন্ধন আর উুপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়।
গোসাইরহাট উপজেলা প্রশাসন ও গোসাইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় গোসাইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মোবারক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার আলমগীর হুসাইন, অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সেলিম খান, এসডিএস, প্রতিনিধি, মোঃ আবুল কাশেম, নির্বাহী পরিচালক, সার্প, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ বেলায়েত হোসেন স্বপন, সাধারণ সম্পাদক, গোসাইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটি। মানববন্ধন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন গোসাইরহাটের বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, এনজিও কর্মীবৃন্দ, গোসাইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, গোসাইরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম সাইফুল্লাহ কাউসার প্রমুখ।

মন্তব্য করুন