শরীয়তপুরের গোসাইরহাটে আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ছিন্নমূল, অসহায়, গরীব-দুস্থঃ ৬’শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক। প্রধান অতিথি তার বক্তব্যে সামাজিক দায়বদ্ধতা থেকে ছিন্নমূল, অসহায় দুস্থদের জন্য সমাজের সকল ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের শিকদারের ব্যক্তিগত তহবিল থেকে আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি তিনি দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের ১৫ জনের মধ্যে প্রতি মাসে উক্ত সংগঠনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

আব্দুর রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল খায়ের সিকদার বলেন, সমাজের ধনাঢ্য ব্যক্তিরা যদি এভাবে দুস্থদের মধ্যে খাবার ও শীতার্তদের মাঝে বস্ত্র বিতরন করেন তাহলে সমাজ থেকে অনেক সংকট কেটে যাবে।

বিতরণ কালে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, মুলাদী উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান মো. শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন দুলাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল সরদার, এস,এম মিজানুর রহমান, মো. মাইনুদ্দিন পেয়াদা, যুবলীগের সভাপতি, নুরুজ্জামান মৃধা, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু, পৌর আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান মিন্টু, সাধারন সম্পাদক আল আমিন সিকদার প্রমূখ।