শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ-বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে ডোমসার ইউনিয়ন পরিষদের হল রুমে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মো. চাঁন মিয়া মাদবরের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডোমসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আমির হোসেন সিকদার, প্যানেল চেয়ারম্যান-২ মো. আব্দুল মতিন ছৈয়াল প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৮-১৯ অর্থ বছরে ১ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ২২২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেটে নিজস্ব আয় ২৮ লক্ষ ৪২ হাজার ৪৪৮ টাকা, রাজস্ব আয় ৩০ লাখ ৬৬ হাজার ৭৭৪ টাকা, উন্নয়ন আয় ২৫ লাখ, অনুদান ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। আর ঘাটতি ধরা হয়েছে ১০ লাখ ৭৫ হাজার টাকা।
ডোমসার ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রোস্তম মাদবর সঞ্চালনায় অনুষ্ঠানে লিখিত আকারে বাজেট বক্তব্য উপস্থাপন করেন, ডোমসার ইউনিয়ন পরিষদের সচিব মামুন সরদার।
বাজেট অনুষ্ঠান শেষে আগত অতিথির মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিষয় :