৫ জনকে গ্রেফতার করেছে ২শ ৫০ গ্রাম গাঁজা সহ। থানা সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন থেকে গোসাইরহাট থানার এসআই মো. মতিউর রহমানের নেতৃত্বে এসআই মোঃ মনিরুজ্জামান ও এএসআই লোকমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।

গত ২০ অক্টোবর রাত ১০ ঘটিকার সময় গোসাইরহাট থানাধীন নাগেরপাড়া ইউনিয়নের কেচুয়ার চর গ্রাম থেকে গাঁজা সেবন করার সময় ৫জনকে আটক করেন ৷ তাদের সাথে ২শ‘ ৫০ গ্রাম গাঁজাসহ যাবতীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে৷

আটকৃত হলেন, নাগেরপাড়ার কেচুয়ার চর গ্রামের মৃত সিরাজুল হক সিকদারের ছেলে মো. আফজাল সিকদার (৩৮), ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের দেলোয়ার ফরাজীর ছেলে আঃ রহিম (২৮), নাগেরপাড়ার বড় কাচনা গ্রামের অলিল বেপারীর ছেলে মো. মহসিন বেপারী (২৫), নাগেরপাড়ার লক্ষীপুর গ্রামের আহম্মদ আলী হাওলাদারের ছেলে মো. জাফর উল্লাহ হাওলাদার (২৬), বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পাতারচর গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে মো. এজাজ হাওলাদার (১৮)৷
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার জানান, গ্রেফতারকৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরন করা হয়েছে।