শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার পৌরসভা নির্বাচন আগামী ১৭ জুলাই। প্রতীক বরাদ্দের পর থেকেই মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীরা ঘুরে ঘুরে তাদের প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের ভোট ও দোয়া চাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে ১ ২ ও ৩ নং ওয়ার্ডের অটোরিক্সা প্রতীকের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মরহুম আব্দুল মান্নান তপাদার এর সহধর্মীনি মোসাঃ মায়া বেগম তার নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে ৩টি ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তার অটোরিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় তিনটি ওয়ার্ডের কিছু ভোটাররা বলেন, মায়া আপা খুবই ভালো মানুষ তার কাছে কোন কাজের জন্য গেলে ফিরে আসতে হয় না। আমরা সবাই তাকে ভোট দিবো। আপনারাও মায়া আপার অটোরিক্সা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন।

নির্বাচনী গণসংযোগে মোসা: মায়া বেগম বলেন, আমার স্বামীর পূর্বপুরুষ আওয়ামী লীগ ছিলেন আমার স্বামী আওয়ামী লীগের হয়ে সাধারণ মানুষের পাশে সব সময় কাজ করেছেন। তাই তার এই কাজকে আমি শ্রদ্ধা করে নির্বাচন করছি। আমি যদি ১ ২ ও ৩নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হতে পারি তাহলে এই ওয়ার্ডকে বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদক‌ মুক্ত করবো ইনশাল্লাহ এবং ওয়ার্ডের গরীব দুঃখী ছেলে মেয়েরা যাতে শিক্ষা, সামাজিক শিষ্টাচার, ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য সর্বদা তাদের পাশে থেকে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, এর পাশাপাশি আমি নাগরিকবান্ধব ওয়ার্ড গড়ে তুলে শতভাগ নাগরিক সেবা প্রদান, পরিকল্পিত প্রশস্ত রাস্তা নির্মাণ ও স্মার্ট ওয়ার্ড গড়ার পরিকল্পনা করেছি।”অটোরিক্সা” প্রতীকে আমি যদি জয়ী হয়ে আসতে পারি তাহলে ১ ২ ও ৩নং ওয়ার্ডের সমস্যা গুলোর সমাধান করার চেষ্টা ও নিরলস ভাবে সমাজের উন্নয়ন মূলক কাজ করে যাবো। আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।