শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ২০২৪ সালের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা জান্নাত তাহেরা।

সোমবার (১-জানুয়ারী) বেলা ১২ টার সময় ইদিলপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

ইদিলপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমদাদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইদিলপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা জান্নাত তাহেরা।

বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইকবাল কবিরসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা জান্নাত তাহেরা বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দেয়ার সার্বিক প্রস্তুতি ইতিপূর্বেই নিয়ে রেখেছিলাম। আজ বছরের প্রথমদিনেই আমরা আমাদের উপজেলার সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছি। নতুন বই শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।