আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ এর কার্যকরী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর পক্ষে নৌকার ভোট চাইলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু।

সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ডোমসার ইউনিয়নের বেদে পল্লীতে প্রতিটা ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি। ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে সকলকে ভোট দেওয়ার আহবান জানান ফাহাদ হোসেন তপু।

জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর কয়েক দিন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। দিনভর চলছে মাইকিং। তারই অংশ হিসেবে শরীয়তপুর-১ আসনের নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু মিয়াকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বেঁদে পল্লীতে ভোট চাইলেন ইকবাল হোসেন অপু এমপির ছোট ভাই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফাহাদ হোসেন তপু।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডোমসার ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সাত্তার মোল্লা, সাবেক ইউপি সদস্য আলী আকবর বেপারী, ডোমসার ইউনিয়ন যুবলীগ নেতা মানিক মোল্লা, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা লিটন ছৈয়াল প্রমুখ।